Friday, April 10, 2026
Friday, April 10, 2026
Home বাংলাদেশ ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

অনলাইন ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রক্রিয়া সহজ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

ভারতের রাজধানীতে পৌঁছানোর পর গত সন্ধ্যায় তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী কয়েক সপ্তাহে সহজ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

RELATED ARTICLES

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক : দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বিএনপির প্রতি ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা ফারহানা। তিনি...

জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন: তিন মাসে বেড়েছে ১৪০ শতাংশ

অনলাইন ডেস্ক : দেশের এভিয়েশন খাতে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দামে রেকর্ড ভাঙা উল্লম্ফন ঘটেছে। মাত্র তিন মাসের ব্যবধানে এই জ্বালানির দাম বেড়েছে প্রায়...

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় করে, তাহলে তা...

‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা থামায়নি বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। সাম্প্রতিক এই ব্যাপক বিমান হামলার প্রেক্ষিতে আসিফ ইসরায়েলকে ‘অশুভ’ ও...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

Recent Comments