Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home ইন্টারন্যাশনাল ‘নিজেরাই নিজেদের তেল সংগ্রহ করো’, যুদ্ধে না জড়ানো দেশগুলোকে ট্রাম্প

‘নিজেরাই নিজেদের তেল সংগ্রহ করো’, যুদ্ধে না জড়ানো দেশগুলোকে ট্রাম্প

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যোগ না দেওয়া দেশগুলো ‘সাহস সঞ্চয় করে’ হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘এই কাজে যুক্তরাষ্ট্র তাদের কোনো সাহায্য করবে না।’

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যেসব দেশ যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে, তাদের উচিত কিছুটা সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেটি দখল করে নেওয়া।’

তিনি আরো লেখেন, ‘যুক্তরাষ্ট্র আর সেখানে তোমাদের সাহায্য করতে যাবে না, ঠিক যেমন তোমরা আমাদের জন্য ছিলে না।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। গত এক মাসের বেশি সময় ধরে চলা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে এই প্রণালিতে উত্তেজনা চরমে।

যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য তেল আমদানিনির্ভর দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও জ্বালানি সংকটের কবলে পড়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments