Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home বিনোদন অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার প্রেক্ষিতে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই প্রভাবশালী নির্মাতা। সম্প্রতি ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারণা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনন্যা পাণ্ডে যখন কথা বলছিলেন, তখন করণ জোহর আচমকা তার শরীরের পেছনের অংশে স্পর্শ করেন। আকস্মিক এই ঘটনায় অনন্যা কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই হাসিমুখে পরিস্থিতি সামলে নেন এবং পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন।

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি বড় অংশ করণের এই আচরণকে ‘অস্বস্তিকর’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন। করণের মতো একজন সিনিয়র ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলে দাবি করেছেন অনেকে।

এর আগেও সামাজিকমাধ্যমে অনন্যাকে করণের ‘আপত্তিকর স্পর্শ’ নিয়ে আলোচনা হয়েছিল। অন্য একটি অনুষ্ঠানে অনন্যার কোমরে করণের হাত দেওয়া এবং অনন্যার তা সরিয়ে দেওয়ার চেষ্টা ক্যামেরায় ধরা পড়েছিল। বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় করণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তবে এই ভাইরাল ভিডিও বা বিতর্ক নিয়ে এখন পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দারুণ সাড়া ফেলেছিল অনন্যা পাণ্ডের ওয়েব সিরিজ ‘কল মি বে’। বর্তমানে এই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ চলছে, যেখানে অনন্যার দিদির চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। পেশাদার জীবনে অনন্যা ও করণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জনসমক্ষে এমন আচরণ বিনোদন পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments