Monday, May 18, 2026
Monday, May 18, 2026
Home বাংলাদেশ জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গত বছর ও এ বছরের জ্বালানি তেলের সরবরাহের তুলনা টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই বর্তমান সমস্যা সৃষ্টি করছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদে এসব কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে ২০২৫ সালের মার্চ মাসে প্রতিদিন গড়ে ৫ হাজার ৪০০ লিটার অকটেন বিক্রি হতো। অথচ, ২০২৬ সালের মার্চ মাসে প্রতিদিন গড় বিক্রির পরিমাণ প্রায় ১০ হাজার ৬২০ লিটার। অর্থাৎ, ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ’ ঢাকার অন্য পেট্রোল পাম্পগুলোতে একই অবস্থা বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘যেখানে একটি মটরসাইকেল সাধারণত গড়ে ৫ লিটার অকটেন সংগ্রহ করে, সেখানে একই মটরসাইকেল বর্তমানে দিনে তিন-চারবার এসে ১৫-২০ লিটার অকটেন সংগ্রহ করে।’

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমাদের সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করে, বা ড্রাম ও জারের মধ্যে অবৈধ মজুদ করে তাহলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য। দাহ্য পদার্থ হিসেবে গুরুতর আশঙ্কাও সৃষ্টি করে। আজকের এই পরিস্থিতিতে আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে বারবার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। এমনকি প্রতিবেশি অনেক দেশেও মূল্য ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেখানে বাংলাদেশের সরকার জনগণের স্বার্থে মূল্য স্থিতিশীল রেখেছে।

RELATED ARTICLES

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

অনলাইন ডেস্ক : ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

অনলাইন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানে নতুন আইন, ‘কুমারী মেয়ের’ মৌনতাই বিয়ের সম্মতি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একটি নতুন পারিবারিক আইন চালু করেছে। এখন থেকে এই আইনের মাধ্যমেই দেশটিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও বাল্যবিবাহের মতো...

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম ও অনমনীয় জবাব...

ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

Recent Comments