Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ ‘ভাতৃপ্রতিম ৬ দেশের’ জাহাজের জন্য হরমুজ প্রণালী নিরাপদ: ইরান

বাংলাদেশসহ ‘ভাতৃপ্রতিম ৬ দেশের’ জাহাজের জন্য হরমুজ প্রণালী নিরাপদ: ইরান

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহভাতৃপ্রতিম ৬ টি দেশের জাহজকে হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচলের সবধরণের সহয়োগিতা করবে ইরানের সেনাবাহিনী। এরই মধ্যে দেশটির ওই অঞ্চলে টহলরত সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একথা বলেন। খবর রয়টার্সের।

আব্বাস আরাঘচি এ সময় হরমুজ প্রণালী পুরোপুরো বন্ধ বলেন পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর কে অপপ্রচার বলে নাকচ করে দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলে, এই পানিপথ পুরোপুরি বন্ধ বলে যে দাবি ওঠেছে, তা সত্য নয় কয়েকটি দেশ, যাদেরকে ইরান ‘বন্ধুভাবাপন্ন’ মনে করে তাদের জন্য নিরাপদে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

আব্বাস আরাঘচি বলেন, ‘অনেক জাহাজ মালিক বা এই জাহাজগুলোর মালিক দেশগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে এবং প্রণালীটি দিয়ে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। এই দেশগুলোর মধ্যে কয়েকটিকে আমরা বন্ধুসুলভ মনে করি, অথবা অন্য কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আপনারা খবরে দেখেছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। গত কয়েক রাতে ভারতের দুটি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এবং আরো কিছু দেশ, এমনকি আমার বিশ্বাস বাংলাদেশও। এই দেশগুলো আমাদের সাথে কথা বলেছে এবং সমন্বয় করেছে, এবং যুদ্ধের পরেও ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জাহাজ এই পথে চলতে দেয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বোমা হামলার মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল, তার পাল্টা হিসেবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করে। এর ফলে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে দৈনিক জ্বালানি পরিবহন প্রায় ৯৫ শতাংশ কমে যায়।

জাহাজ চলাচল শিল্পের তথ্যবিষয়ক ওয়েবসাইট লয়েড’স লিস্টের মতে, এই প্রণালী দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করে। তবে, অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্যমতে, ১ থেকে ২৫ মার্চের মধ্যে পণ্যবাহী জাহাজগুলো মাত্র ১৫৫ বার এটি অতিক্রম করেছে—যা ৯৫ শতাংশ হ্রাস।

এর মধ্যে ৯৯টি ছিল তেল ট্যাঙ্কার ও গ্যাসবাহী জাহাজের, এবং এদের বেশির ভাগই প্রণালীটি থেকে পূর্ব দিকে যাচ্ছিল। বুধবার মাত্র দুটি জাহাজকে প্রণালীটি অতিক্রম করতে দেখা গেছে, উভয়ই পশ্চিম দিকে যাচ্ছিল।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments