Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home ইন্টারন্যাশনাল যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না: আব্বাস আরঘচি

যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না: আব্বাস আরঘচি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। তবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের অনড় দাবি, ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটি প্রকাশ করতে তারা ভয় পাচ্ছে।

সমঝোতায় গেলে ইরানিদের হত্যা করা হতে পারে এই ভয় থেকেই তেহরান আলোচনার কথা স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির জন্য তহবিল সংগ্রহে আয়োজিত নৈশভোজে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্বীকার করেছেন যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে এই বার্তা বিনিময় কোনো ‘আলোচনা’ নয় বলেও উল্লেখ করেছেন তিনি। তেহরানের সকল দাবি পূরণ হলেই কেবল যুদ্ধবিরতি আলোচনায় বসবে বলেও স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের মাঝেও চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইরানের পাশাপাশি লেবাননেও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোট বাহিনী। জবাবে ইসরাইলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments