Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home ইন্টারন্যাশনাল ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সউদী আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে দ্য নিউ আরব। প্রতিবেদনে বলা হয়, ইরান দূতাবাসের একজন সামরিক কর্মকর্তা, তার সহকারী এবং আরও তিনজন স্টাফকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা শনিবার জারি করে সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে ইরান সউদীসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরান যদি তাদের ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে, তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে। এই পরিস্থিতি বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানানো হয়।

এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ অভিযোগ করেন, ইরান সউদীর বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের হামলা অব্যাহত থাকলে সউদী আরবও পাল্টা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

উল্লেখ্য, ওইদিন সউদী আরব ও কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এর পরপরই কাতার প্রথমে ইরানি দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করে, আর সর্বশেষ একই পদক্ষেপ নিল সউদী আরব।

সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র : দ্য নিউ আরব

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments