Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর পড়েছে বড় ধরনের চাপ।

এ পরিস্থিতিতে সংকট কিছুটা সামাল দিতে সাময়িক পদক্ষেপ নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ দিনের জন্য ইরান থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সুবিধা কেবল সেইসব তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন করে কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে এই অনুমোদন কার্যকর হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

এদিকে, সংঘাতের জেরে ইরান এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। এতে করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব গভীরতর হওয়ার আশঙ্কা রয়েছে।

RELATED ARTICLES

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালীতে বৃহৎ পরিসরে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হঠতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালীতে বৃহৎ পরিসরে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হঠতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী...

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

Recent Comments