Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন। যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করছেন। এসব বিশেষজ্ঞ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মূল্যায়ন দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন। খবর সিএনএনের

জেলেনস্কি আরও জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের সামরিক সদস্যদের জন্য দুইটি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনাসদস্য সিএনএনকে জানিয়েছেন, তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে।

জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের অংশীদাররা ইউক্রেনের বৈশ্বিক নিরাপত্তা ভূমিকা এবং জীবন রক্ষায় আমাদের দক্ষতার বিষয়টি স্বীকার করছে।’

RELATED ARTICLES

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

Recent Comments