Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home ইন্টারন্যাশনাল ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ লোহিত সাগরের রণক্ষেত্র ছেড়ে গ্রিসের সুদা বে-র দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণতরীটির লন্ড্রি এরিয়া বা ধোপাশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের ফলে অন্তত দুইজন নৌসেনা আহত হয়েছেন। যদিও তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমসের দাবি, আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রুদের প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে এবং এর ফলে ৬০০-র বেশি ক্রু তাদের থাকার জায়গা (বঙ্ক স্পেস) হারিয়েছেন। এই ঘটনার পরপরই রণতরীটি তার বর্তমান অবস্থান পরিবর্তন করে বন্দরের দিকে যাত্রা শুরু করে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে রণতরীটির বর্তমান অবস্থা বা এর সাথে থাকা অন্যান্য যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে থাকবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড-এর স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তারা আরও দাবি করেছে যে, জাহাজের প্রপালশন সিস্টেম বা ইঞ্জিন সচল রয়েছে এবং এটি পুরোপুরি কার্যকর আছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অপর একটি মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবিকে নাকচ করে দিয়ে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে রণতরীটিকে লোহিত সাগরে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ১ লাখ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ। এতে ৪ হাজারেরও বেশি ক্রু এবং কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই বিশাল রণতরীটি মোতায়েন করেছিল। বর্তমানে লোহিত সাগর ও ওমান সাগরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে রয়েছে।

RELATED ARTICLES

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

Recent Comments