Friday, July 31, 2026
Friday, July 31, 2026
Home কমিউনিটি জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল। প্রতি বছরের ন্যায় এবারও টরন্টোতে বসবাসরত বৃহত্তর জালালাবাদবাসীসহ বাঙালি কমিউনিটির অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করেন। হাসান তারেক ইমাম, প্রচার সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা এর সাথে কথোপকথনের মাধ্যমে বিস্তারিত জানা যায়। তিনি জানান, সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) ও সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ উপস্থিত সবাইকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। শত শত ধর্মপ্রাণ মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবারের আয়োজন।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, মাওলানা ফারুক আহমেদ এবং হাফিজ সাঈদ আহমেদ। বক্তারা তাদের আলোচনায় রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ১৯ জন কুরআনের হাফিজকে সম্মাননাসূচক পাগড়ি ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়। এ সময় হাফিজগণ সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন থেকে কেরাত পাঠ করেন, যা উপস্থিত মুসল্লিদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে এবং মাহফিলের পরিবেশকে আরও আধ্যাত্মিক ও প্রশান্তিময় করে তোলে।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, একজন হাফিজে কুরআন হওয়া ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গৌরবের বিষয়। কুরআন হিফজ করা মানে শুধু আয়াত মুখস্থ করা নয়, বরং আল্লাহর বাণীকে হৃদয়ে ধারণ করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করা। ইসলামী ঐতিহ্যে বর্ণিত আছে যে কিয়ামতের দিন কুরআনের হাফিজ এবং তাদের পিতা-মাতা বিশেষ সম্মান লাভ করবেন। তাই সন্তানদের কুরআন শিক্ষায় উৎসাহিত করা এবং হিফজে উদ্বুদ্ধ করা মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন। ইফতার মাহফিলের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আহŸায়ক হাবিবুর রহমান চৌধুরী (মারুফ), যুগ্ম আহŸায়ক নাহিদ আহমেদ এবং সদস্য সচিব মনসুর আহমেদ। কুরআনের হাফিজদের সম্মাননা অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর অর্থ সম্পাদক ফারুক আহমেদ।

এছাড়াও মাহফিলটি সফল করার পেছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের মধ্যে ছিলেন- মোঃ মকবুল হোসেন (মঞ্জু), হোসেন আহমেদ (লনি), স্বর্ণালী মুক্তা, ফজলুল করিম, আসজাদ বখত চৌধুরী, এজাজ চৌধুরী, আবু জহির শাকিব, রাসেল আহমেদ, মনসুর আহমেদ, আব্দুস সালাম, ফারুক আহমেদ, হাসান তারেক ইমাম (তানিম), সঞ্জীব রায়, তাফাসিন চৌধুরী, আলী হোসেন, জুয়েল আহমেদ, নাহিদ আহমেদ, জাহানারা নাসিমা, তাহমিনা চৌধুরী, মির্জা রিফ্ফাত নূয়েরীন, নাঈম চৌধুরী, মেহেদী চৌধুরী, ইলিয়াছ খান, বিবেক সেন, কাশেম আহমেদ (জয়), তাসনিম, শিপন, আল-আমিনসহ আরও অনেকে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য ভলান্টিয়ারবৃন্দ এবং ঢাকা থাই অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বিপুল সংখ্যক রোজাদার মুমিনের অংশগ্রহণে আয়োজনটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথওয়েস্ট আসনের সাবেক এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর পার্থী কান্দাভেল, রাজনীতিবিদ মুর্শেদ নিজাম সিপিএ, আহসানুল হাফিজ, ব্যারিস্টার আরিফ হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আহাদ খন্দকার ও ছাদ চৌধুরী, মিজান চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি সৈয়দ আব্দুল হামিদ, মোহাম্মদ আব্দুল হামিদ, বাবলু চৌধুরী, বিয়ানীবাজার এসোসিয়েশনের সভাপতি শরফুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মুমিত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব, হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ইমরুল চৌধুরী, সাধারণ সম্পাদক কয়েস আহমেদসহ, এবাদ চৌধুরী টরন্টোর বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে সংগঠনের ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত সবাইকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments