Monday, March 9, 2026
Monday, March 9, 2026
Home অর্থনীতি রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট হওয়ার পাশাপাশি রেমিট্যান্স আয়ে বড় ধরনের ধস নামতে পারে এমন পূর্বাভাস অর্থনীতি বিশ্লেষকদের। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা।
যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির গোটা মধ্যপ্রাচ্য। হামলার কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ গন্তব্যে উড়োজাহাজ চলাচল। গেলো পাঁচ দিনে বাতিল হয়েছে পৌণে দুইশ’র বেশি আন্তর্জাতিক ফ্লাইট।

নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ গন্তব্যে বিমান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে যাত্রী পরিবহন। যার প্রভাবে নতুন জনশক্তি রফতানি হোঁচট খাওয়ার পাশাপাশি প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা আয়েও।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সারাবিশ্বে যতো প্রবাসী বাংলাদেশি থাকেন তার প্রায় ৬০ লাখই থাকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসীরা কাজ হারানোর সংকটে পড়ার পাশাপাশি রেমিট্যান্স কমবে।

ঝুঁকি মোকাবেলায় প্রবাসীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের তাগিদ বিশ্লেষকদের।

 

RELATED ARTICLES

৯ শতাংশের ঘরে মূল্যস্ফীতি, ১০ মাসে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক : মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যার অর্থ, নয় মাস পর আবার নয়...

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গা...

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments