Wednesday, July 29, 2026
Wednesday, July 29, 2026
Home বিনোদন ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।

বুধবার প্রশান্ত মহাসাগরীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল তাকে গ্রেপ্তার করে। আদালতের নথি অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হলেও আগামী ৪ মে ভেঞ্চুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।

তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আদালতের নথিতে স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

ব্রিটনি স্পিয়ার্সের এক প্রতিনিধি বিবিসি নিউজকে বলেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য ঘটনা। ব্রিটনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইন মেনে চলবেন।”

তিনি আরও জানান, গায়িকার সন্তানরা তার সঙ্গেই থাকবে এবং নিকটাত্মীয়রা তার সার্বিক কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন।

গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার ইনস্টাগ্রাম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেন ব্রিটনি স্পিয়ার্স।

পপ সংগীতের ইতিহাসে অন্যতম সফল শিল্পী ব্রিটনি স্পিয়ার্সের ঝুলিতে রয়েছে ‘টক্সিক’, ‘এভরিটাইম’, ‘গিভ মি মোর’, ‘উম্যানাইজার’ ও ‘বেবি ওয়ান মোর টাইম’-এর মতো জনপ্রিয় গান।

২০২৪ সালের জানুয়ারিতে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর কখনও সংগীত জগতে ফিরবেন না। ২০২২ সালে এলটন জনের সঙ্গে গাওয়া একটি দ্বৈত গানই ছিল তার শেষ কাজ।

তবে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে (যা পরে মুছে ফেলা হয়) তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান না করলেও ভবিষ্যতে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় লাইভ কনসার্ট করার আগ্রহ রয়েছে।

ব্যক্তিগত জীবনে দীর্ঘ সময় আইনি অভিভাবকত্বের অধীনে ছিলেন ব্রিটনি। ২০২১ সাল পর্যন্ত টানা ১৩ বছর তার বাবা জেমি স্পিয়ার্সের কনজারভেটরশিপের অধীনে ছিলেন তিনি। ওই সময়ে তার ব্যক্তিগত জীবন ও আর্থিক বিষয়গুলো বাবার নিয়ন্ত্রণেই ছিল।

২০২৩ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘দ্য উম্যান ইন মি’-তে সেই অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন ব্রিটনি।

এদিকে ২০২৫ সালের শেষদিকে তার সাবেক স্বামী কেভিন ফেডারলাইনও ‘ইউ থট ইউ নিউ’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments