Monday, April 20, 2026
Monday, April 20, 2026
Home বিনোদন উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে বলিউডের নার্গিস ফাকরি, সোনাল চৌহান এবং ইশা গুপ্তার মতো তারকারাও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে এক হোটেলে আটকা পড়েছেন শুভশ্রী। ইউভানের পরীক্ষার পর তাকে নিয়ে পাম জুমাইরাতে ঘুরতে যান শুভশ্রী। গত শনিবার দুবাই গিয়ে বিপাকে তিনি; গত রবিবার থেকে হোটেল আটকা পড়েন।

দুবাইয়ের এই অচলবস্থায় আটকে পড়েছেন বলিউডের নার্গিস ফাকরিও। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা ও নির্ঘুম রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।

সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হলে তিনি সেখানে আটকে যান। রবিবার (৩ মার্চ) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই খবর জানিয়ে দেন হানি সিং।

এছাড়াও বলিউড অভিনেত্রী, শাকিবের বরবাদ সিনেমার নায়িকা সোনাল চৌহানও আটকে পড়েন দুবাইয়ে; আটকে পড়েন ইশা গুপ্তাও।

অন্যদিকে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, যিনি বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের এই বৈরী পরিস্থিতির কারণে সেখানে তারা আটকা পড়ে আছেন। কবে নাগাদ তারা নিজ দেশ ভারতে ফিরতে পারবেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও...

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Recent Comments