Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
Home কমিউনিটি ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দিল্লিতে এক বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

কানাডার টরোন্টো থেকে বিবিসির সংবাদদাতার বরাতে প্রতিবেদনে বলা হয়, ভারত আর কানাডা দশ বছর মেয়াদি, প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই ইউরেনিয়াম সরবরাহের চুক্তিটি স্বাক্ষর করতে যাচ্ছে।

দিল্লিতে দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠকে এ বিষয়ে চুক্তিপত্র বিনিময় হয় সোমবার সকালে। তারপরেই মোদী এবং কার্নি যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। দেশটি অবশ্য ২০১৩ সাল থেকেই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে যাচ্ছে। সাম্প্রতিক যে চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে, সেই ইউরেনিয়াম সরবরাহ করবে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ‘ক্যামেকো’।

বিবিসি অনলাইনের ভারত সম্পাদক বিকাশ পান্ডে জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে ভারতকে এখন ইউরেনিয়াম, তেল, গ্যাস আর কয়লার মতো জ্বালানির বিকল্প উৎসের খোঁজ করতে হচ্ছে।

সেই সূত্রেই কানাডার প্রধানমন্ত্রীর এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউরেনিয়াম ছাড়াও তেল আর গ্যাস আমদানির জন্যও ভারতের সঙ্গে কানাডার চুক্তি স্বাক্ষর হচ্ছে এই সফরে। জ্বালানি ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি হয়েছে দুটি দেশের মধ্যে। দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে কার্নি ঘোষণা করেছেন, এ বছরের মধ্যেই ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিকে এগোচ্ছে দুটি দেশ।

গত প্রায় ১৫ বছর ধরে দুটি দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী কানাডার সঙ্গে বিভিন্ন ক্ষেত্র সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কারিগরি আর উদ্ভাবনের ব্যাপারে দুটি দেশ স্বাভাবিক সহযোগী।

RELATED ARTICLES

ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের...

চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : গেল মার্চ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি এপ্রিলেও এ প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে...

হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, যাবেন ৪১৯ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক : সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল...

ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের...

চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...

Recent Comments