Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
Home বিনোদন প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে তেলেগু ছবি সিনেমা কলকি ২৮৯৮ এডি সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) বিভাগে সম্মাননা অর্জন করেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এটিই তার ক্যারিয়ারের প্রথম সাউথ ফিল্মফেয়ার। তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা। ২০২৪ সালের ২৭ জুন মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী এক হাজার কোটির বেশি আয় করে বাণিজ্যিকভাবেও বড় সাফল্য পায়।

অন্যদিকে তেলেগু বিভাগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পুষ্পা টু: দ্য রুল। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জেতে। এতে সেরা অভিনেতার পুরস্কার পান আল্লু অর্জুন এবং সেরা পরিচালকের পুরস্কার জেতেন সুকুমার।

তামিল বিভাগে সর্বাধিক সাতটি পুরস্কার জিতে নেয় আমারন। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন শিভাকার্থিকেয়ন এবং সেরা অভিনেত্রী হয়েছেন সাই পল্লবী।

মালয়ালম বিভাগে ব্রাহ্মাগামে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মামুর্থি। এছাড়া প্রয়াত অভিনেতা ও নির্মাতা শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

RELATED ARTICLES

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

Recent Comments