Saturday, February 21, 2026
Saturday, February 21, 2026
Home বাংলাদেশ খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

অনলাইন ডেস্ক : নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের আগেই এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় খতিব-ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি সম্মানি প্রদান করা হবে।

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা ও উৎসব প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

RELATED ARTICLES

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক...

স্ত্রী-কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে...

ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জয়সওয়ালের

অনলাইন ডেস্ক : ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার ‘বহুমাত্রিক’ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

অনলাইন ডেস্ক : নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে...

১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে ভারতের মুম্বাই ও...

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক...

স্ত্রী-কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে...

Recent Comments