Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home ইন্টারন্যাশনাল কাবার পবিত্র গিলাফও পাঠানো হয় এপস্টেইনকে

কাবার পবিত্র গিলাফও পাঠানো হয় এপস্টেইনকে

অনলাইন ডেস্ক : কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেইসঙ্গে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য।

এপস্টেইনের নতুন নথিতে বলা হয়েছে, মুসলিমদের অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান কাবা থেকে পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়।

এপস্টেইন ফাইলসের দাবি, জেফরিকে এসব পবিত্র কাপড় পাঠানোর নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ব্যবসায়ী আজিজা আল-আহমাদি, আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের তিন টুকরা এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।

এপস্টেইন নথিতে বলা হয়েছে, ই-মেইলের এই বার্তায় তারিখ ছিল ২২ মার্চ ২০১৭ সাল। নথিতে দেখা যায়, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে কাবার পবিত্র কাপড় পাঠানো হয়। যেখানে চালান, শুল্ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরবরাহের মধ্যে সমন্বয় করা হয়েছে।

বার্তায় তিনটি পৃথক টুকরো বর্ণনা করা হয়েছে। এরমধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে, একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে এবং তৃতীয়টি একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু ব্যবহৃত হয়নি।

২০১৭ সালের মার্চ মাসে এপস্টেইনের বাড়িতে বিমানের এই চালানটি পৌঁছায়।

RELATED ARTICLES

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে...

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম বলে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন...

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে...

Recent Comments