Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home বিনোদন স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জি বরাবরই স্পষ্টভাষী। পর্দায় যেমন শক্তিশালী চরিত্রে তাকে দেখা যায়, ব্যক্তিজীবনেও তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি এক অনুষ্ঠানে লিঙ্গ বৈষম্য ও পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা বলতে গিয়ে রানি জানালেন, সামাজিক শিক্ষার আঁতুড়ঘর হলো নিজের বাড়ি।

রানির মতে, একজন নারী সমাজে কতটা সম্মান পাবেন, তা নির্ভর করে সেই পরিবারের পুরুষদের আচরণের ওপর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সম্মান শুরু হয় নিজের ঘর থেকেই। যখন একজন ছেলে তার বাবার কাছে তার মায়ের প্রতি খারাপ আচরণ করতে দেখে, তখন তার মনে এই ধারণা তৈরি হয় যে মায়ের সঙ্গে যদি এমনটা করা যায়, তবে প্রতিটি মেয়ের সঙ্গেই এমন ব্যবহার করা সম্ভব।’

পুরুষদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রানি আরও যোগ করেন, ‘বাড়িতে স্ত্রীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়, তার জন্য পুরুষরাই দায়ী। কারণ ছেলেরা এই পরিবেশ দেখেই বড় হয়। যদি পরিবারে মাকে যথাযথ সম্মান দেওয়া হয়, তবেই একটি ছেলে বুঝতে পারবে সমাজে নারীদের মর্যাদা কতটুকু।’

পারিবারিক কলহ এবং উচ্চবাচ্য নিয়ে রানি বলেন, ‘সব শিক্ষার শুরু আসলে ঘর থেকেই। একজন পুরুষের কখনই তার স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয়। বরং একজন নারীরই উচিত অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ ছাড়া।’

স্কুল জীবনের স্মৃতিচারণ করে রানি বলেন, ‘স্কুল জীবনে আমি কেবল একটি ছেলেকেই চড় মেরেছিলাম, বাকিরা সবাই আমার বন্ধু ছিল। এসব শুনে আবার আমার স্বামীকে (আদিত্য চোপড়া) জিজ্ঞাসা করতে যেও না যে, বাড়িতে প্রতিদিন আমার সঙ্গে ঠিক কী হয়।’

RELATED ARTICLES

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

মদ ছেড়ে এখন সবচেয়ে সুখী টম হল্যান্ড

বিনোদন ডেস্ক : মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments