Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home ইন্টারন্যাশনাল মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিবাসন কর্মকর্তার গুলিতে ওই অঙ্গরাজ্যে এক নারী নিহত ও ব্যাপক দমনাভিযান ঘিরে কয়েক সপ্তাহের বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। এ মাসের শুরুর দিকে এক অভিবাসন কর্মকর্তার রেনে নিকোল গুড নামে এক মার্কিন নাগরিক নিহত হন।

শনিবার নিহত ব্যক্তির বয়স ৩৭ বছর বলে জানিয়েছে পুলিশ। তিনিও মার্কিন নাগরিক বলে জানা গেছে। এ ঘটনার পর মিনিয়াপলিসে চলমান বিক্ষোভ আরো তীব্র হয়েছে। শহর থেকে সশস্ত্র ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা জানান, শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা ও মার্কিন নাগরিক ছিলেন।

নিহতের পরিবার জানিয়েছে, তার নাম অ্যালেক্স প্রেট্টি। তিনি একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) নার্স ছিলেন।

এদিকে গত ৭ জানুয়ারি রেনে গুড নামে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর থেকেই মিনিয়াপলিসে প্রতিদিন বিক্ষোভ চলছে। ওই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর এক কর্মকর্তা গুলিবর্ষণ করলে তিনি মারা যান। গত সপ্তাহে শহরটিতে আরেকটি পৃথক ঘটনায় ফেডারেল এজেন্টরা এক ভেনেজুয়েলার নাগরিককেও গুলি করেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেন, “এটি এখন আর কেবল অভিবাসন আইন প্রয়োগের বিষয় নয়। এটি আমাদের রাজ্যের মানুষের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতার একটি অভিযান। আজ সেই অভিযানে আরো একটি প্রাণ ঝরেছে।’

তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত রাজ্য কর্তৃপক্ষই পরিচালনা করবে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে এলে এবং তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি সহিংসভাবে প্রতিরোধ করেন। এ কারণেই এজেন্ট আত্মরক্ষার্থে গুলি ছোড়েন বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গভর্নর ওয়ালজ ও মিনিয়াপলিসের মেয়র জেকব ফ্রের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, স্থানীয় পুলিশ কোথায় ছিল এবং কেন তারা আইসিই কর্মকর্তাদের সুরক্ষা দেয়নি। একই সঙ্গে তিনি ডেমোক্র্যাট নেতৃত্বকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে বিদ্রোহে উসকানি দেওয়ার’ অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, অ্যালেক্স প্রেট্টি রাস্তায় দাঁড়িয়ে ফেডারেল এজেন্টদের ভিডিও করছিলেন। একপর্যায়ে এক এজেন্ট তাকে ও অন্য বিক্ষোভকারীদের দিকে পেপার স্প্রে নিক্ষেপ করেন। পরে একাধিক এজেন্ট তাকে মাটিতে ফেলে মারধর করেন। তখনই এক এজেন্ট অস্ত্র বের করে গুলি ছোড়েন।

পুলিশপ্রধান ব্রায়ান ও’হারা বলেন, নিহত ব্যক্তির বৈধভাবে অস্ত্র বহনের অনুমতি ছিল। মিনেসোটায় অনুমতি সাপেক্ষে প্রকাশ্যে অস্ত্র বহন বৈধ।

তিনি ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের প্রতি শান্ত থাকার আহ্বান জানান। বলেন, “আমাদের শহরে যারা ফেডারেল কার্যক্রম চালাচ্ছে, তাদের কাছ থেকে আমরা শৃঙ্খলা, মানবিকতা ও সততা প্রত্যাশা করি।”

এদিকে এই ঘটনার পর শত শত মানুষ বিক্ষোভে নেমে ফেডারেল বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এজেন্টরা টিয়ার গ্যাস ও ফ্ল্যাশব্যাং গ্রেনেড ব্যবহার করেন।

মিনিয়াপলিসের মেয়র জেকব ফ্রে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, “আর কত আমেরিকানকে মরতে হবে, আর কত মানুষকে আহত হতে হবে—তবেই এই অভিযান বন্ধ হবে?”

মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমর এই ঘটনাকে ‘একটি নির্বাহী হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। সিনেটর অ্যামি ক্লোবুচারও মিনেসোটা থেকে আইসিই প্রত্যাহারের দাবি জানান।

RELATED ARTICLES

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments