Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি আইআরজিসি প্রধানের

ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি আইআরজিসি প্রধানের

অনলাইন ডেস্ক : বড়সড় সামরিক বহর মোতায়েন করে ইরানকে নজরদারিতে রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত থাকার পাল্টা হুমকি দিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি দিয়ে বলেন, সমরাস্ত্র আর যুদ্ধ জাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও একাধিক ডেস্ট্রয়ারের বহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে। ব্যাপক সমর প্রস্তুতি চললেও এগুলো ব্যবহারের প্রয়োজন না ও হতে পারে বলে মনে করছেন ট্রাম্প। তার দাবি, তেহরানকে চাপে রেখে ৮৩৭ জন সরকার বিরোধীর ফাঁসি বন্ধ করেছেন। হুঁশিয়ার করে বলেছেন, আলী খামেনি প্রশাসনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে।

এদিকে একইদিন যুক্তরাষ্ট্র আর ইসরাইলকে হুঁশিয়ার করেছেন ইরানের আধাসামরিক বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল পাকপুর। বলেছেন, শত্রুতা, ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ইরান আগের থেকে বেশি প্রস্তুত ও সংগঠিত অবস্থায় আছে। গত বছর ১২ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা মনে রাখতে বলেছেন তিনি। ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিলে যন্ত্রণাদায়ক পরিণতি আর অনুশোচনা ছাড়া পথ খোলা থাকবে না বলেও সতর্ক করেছেন মেজর জেনারেল পাকপুর।

RELATED ARTICLES

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments