Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Home বাংলাদেশ পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে: মির্জা ফখরুল

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে, বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং যেভাবে ব্যালট পেপারটি মুদ্রণ করা হয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের অভিযোগ তাদের (নির্বাচন কমিশন) দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে ইতোপূর্বে আমরা আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। তবে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিইসির সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

RELATED ARTICLES

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো...

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা...

সড়ক-মহাসড়কে গরুর হাট বসা নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনোভাবেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। সোমবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালীতে বৃহৎ পরিসরে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হঠতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী...

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

Recent Comments