Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home বিনোদন ভাঙনের পথে তাহসানের দ্বিতীয় সংসারও!

ভাঙনের পথে তাহসানের দ্বিতীয় সংসারও!

বিনোদন ডেস্ক : হঠাৎ বিয়ের ঘোষণায় আলোচনার কেন্দ্রে আসা জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের দাম্পত্য জীবন এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না ।

তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন তিনি ও রোজা আহমেদ বর্তমানে একসঙ্গে থাকছেন না। তাহসান জানান, দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং গত বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা বসবাস করছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসান খান বলেন, “খবরটি সত্য। আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। সঠিক সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত বলব।” তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেটি পরিষ্কার করাকে প্রয়োজনীয় মনে করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে- আইরা তাহরিম খান।

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments