Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা ও সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করেছে এবং একটি শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। ভারতীয় সুতা রপ্তানিকারকদের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় শিল্প সংশ্লিষ্টরা বাংলাদেশের ট্রেড রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছেন যে, বাংলাদেশ ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। যদি এই শুল্ক কার্যকর হয়, তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম কমে যেতে পারে, যা সরাসরি ভারতের কৃষক ও সুতাকলগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনাটি সামনে এল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কাস্টমস ডিউটি বা শুল্ক আরোপ করতে পারে। নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান হিন্দুস্তান টাইমসকে বলেন, এই পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দামের পুনরুদ্ধারে বাধা দিতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের শুল্কমুক্ত আমদানির কারণে অভ্যন্তরীণ বাজারে তুলার দাম ব্যাপকভাবে কমে গিয়েছিল।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে যে, দুর্বল দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে দুই দেশের বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ-এর ২০২৫ সালের মে মাসের এক বিশ্লেষণ অনুযায়ী, এর ফলে বাংলাদেশের প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য বা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবারের (৫ জানুয়ারি) বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা ও সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করে এবং শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করে। গত বছর ভারত ৩.৫৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সুতা রপ্তানি করেছিল, যার মধ্যে বাংলাদেশ ছিল এককভাবে বৃহত্তম আমদানিকারক। ভারত বাংলাদেশের তুলা ও সুতার প্রধান সরবরাহকারী হলেও চীন বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ফিনিশড ফেব্রিক বা তৈরি কাপড়ের শীর্ষ রপ্তানিকারক।

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয়। খুনি হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা ঢাকা নাকচ করে দিয়ে বলেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং কোনো পদ্ধতিগত নিপীড়ন নয়।

RELATED ARTICLES

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের...

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments