Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home ইন্টারন্যাশনাল ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিক্ষোভ

ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে। আপাতত সেখানেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে মাদুরোকে বন্দি করে রাখা হবে।

ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। শিকাগো এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন সেনার অভিযানের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের অনেকের মুখেই তেল সংক্রান্ত স্লোগান শোনা গিয়েছে। কেউ বলছিলেন, ‘তেলের জন্য রক্ত চাই না’, কেউ আবার বলছিলেন, ‘ভেনেজুয়েলায় আমেরিকার যুদ্ধ চাই না’। শিকাগোর ফেডেরাল প্লাজার সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের একজন চিৎকার করে বলেন, ‘লাতিন আমেরিকার উপর থেকে হাত তুলে নাও।’

‘নো ব্লাড, নো অয়েল’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একই ধরনের বিক্ষোভ হয়েছে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও। লস অ্যাঞ্জেলস ও লাস ভেগাসে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এ ঘটনা ডিসিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন, মিনেপোলিসসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে।

বিশ্বব্যাপীও তীব্র প্রতিবাদ দেখা গেছে। প্যারিস, রোম, সান্তিয়াগো, আঙ্কারা ও এথেন্সে বিক্ষোভ হয়েছে। রোববার ভেনেজুয়েলার উপর ট্রাম্পের আক্রমণের নিন্দা জানিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্যারিসে রাস্তায় নেমেছিল, অনেকে তাকে ‘অত্যাচারী’ বলে অভিহিত করেছিল। শনিবার চিলির সান্তিয়াগোতে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়। রোববার স্পেনের মাদ্রিদে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা ‘আগ্রাসী ট্রাম্প’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। রোববার তুরস্কের আঙ্কারায়ও শত শত বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেয়।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় ট্রাম্প যে অভিযান চালিয়েছেন, আমেরিকানেরা তার জন্য সম্মতি দেয়নি। কোনও ভোটাভুটি নয়। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অভিযান চালানো হয়েছে। তার জন্য আমেরিকার নাগরিকেরা অনেকেই ক্ষুব্ধ। ভেনেজুয়েলার আদালত অবশ্য ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে আপাতত সে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেছে। ডেলসি অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছেন। ট্রাম্পের সামনে মাথা নত না করার বার্তা দিয়েছেন তিনি। ভেনেজুয়েলাকে এবং তার প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন বলে দাবি করেছেন।

RELATED ARTICLES

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments