Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home বিনোদন আবারও ডিভোর্স সালমার, টিকলো না দ্বিতীয় সংসারও

আবারও ডিভোর্স সালমার, টিকলো না দ্বিতীয় সংসারও

বিনোদন ডেস্ক : পারিবারিক কলহের কারণে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমা। সাত বছরের মাথায় আবারও বিচ্ছেদ হয়েছে তার। এবার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে।

বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’

সাগর আরও জানান, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই, কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে সাগর লেখেন, জীবনের এই কঠিন সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন।

এ ব্যাপারে সালমা বলেন, হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।

এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। পারিবারিক কলহের জেরে ২০১৬ সালে বিচ্ছেদ ঘটেছিল। এরপর ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা। সেটাও এখন অতীত হয়ে গেল।

RELATED ARTICLES

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও...

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

Recent Comments