Monday, June 1, 2026
Monday, June 1, 2026
Home বাংলাদেশ এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির তিনি মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। তবে দলটিতে যোগ দিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক এ উপদেষ্টা।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি, এ সময়ে অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছি।’

 

RELATED ARTICLES

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

ছুটিতে ফাঁকা ঢাকা, ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটিতে ছুটিতে ফাঁকা ঢাকা। এমন পরিস্থিতিতে শুক্রবারও (২৯ মে) রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক : কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিয়ানমারের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

অনলাইন ডেস্ক : মিয়ানমারের শান রাজ্যের একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার দুপুরে চীনের...

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন)...

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে...

Recent Comments