Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

অনলাইন ডেস্ক : বড়দিনের উৎসবের আমেজ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উৎসবের ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩২ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামের দিকে যাওয়ার পথে পাহাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভেরাক্রুজ রাজ্যের জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যায়। ইতিমধ্যে আহত ৩২ জনের তালিকা এবং তাদের বর্তমান শারীরিক অবস্থার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের বেপরোয়া গতি কিংবা বাসের কোনো বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে উৎসবের দিনগুলোতে পরিবহনের ওপর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো হয়, যা এমন প্রাণহানির অন্যতম কারণ।

দেশটিতে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments