Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home বিনোদন কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত, লিখলেন— সুন্দরভাবে বছরটি শেষ করছি

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত, লিখলেন— সুন্দরভাবে বছরটি শেষ করছি

বিনোদন ডেস্ক : দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা।

কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’।

নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।

কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশ করা একটি ছবিতে দুই তারকাকে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা এবং সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়; হাতে ছিল একটি সুন্দর ফুলের তোড়া। নুসরাতকে তার পাশে কালো শীতের পোশাকে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়।

আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে, যার আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে এই দুই তারকার একসাথে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো এখন আলোচনায়।

RELATED ARTICLES

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার...

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

Recent Comments