Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home ইন্টারন্যাশনাল ভারতের পক্ষে বাংলাদেশিদের সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে: শশী থারুর

ভারতের পক্ষে বাংলাদেশিদের সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে: শশী থারুর

অনলাইন ডেস্ক : বাংলাদেশে চলমান সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার জেরে ভারতের পক্ষে সাধারণ বাংলাদেশিদের সহায়তা করাকে কঠিন করে তুলছে— এমন মন্তব্যই করেছেন ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য শশী থারুর। এ প্রসঙ্গে তিনি সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বহুল উদ্ধৃত একটি কথার উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভূগোল বদলানো সম্ভব নয়, তাই বাস্তবতার ভিত্তিতেই সম্পর্ক এগোতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন, গণমাধ্যমে হামলা এবং রাস্তায় বাড়তে থাকা আন্দোলনের প্রেক্ষাপটে শশী থারুর এই মন্তব্য করেন। তিনি বলেন, সহিংসতার কারণে দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, যা হতাশাজনক। কারণ, ভারত আসতে ইচ্ছুক বাংলাদেশিরাই আগে অভিযোগ করছিলেন যে আগের মতো সহজে ভিসা পাচ্ছেন না। এই পরিস্থিতি ভারতের সরকারের পক্ষে তাদের সহায়তা করা আরও কঠিন করে তুলছে।

শশী থারুর বলেন, তিনি আশা করেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। একইসঙ্গে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান, প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব যেন তারা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বাজপেয়ীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, পাকিস্তানের প্রসঙ্গে যেমন বলা হয়েছিল— ভূগোল বদলানো যায় না। ভারত যেখানে আছে, বাংলাদেশও সেখানে আছে; তাই একে অপরের সঙ্গে কাজ করতেই হবে।

তিনি আরও বলেন, নয়াদিল্লি খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। থারুর জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব, তা করতে অনুরোধ জানাবেন।

মূলত সাম্প্রতিক এই সহিংসতার তাৎক্ষণিক সূত্রপাত ঘটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রিকশায় যাওয়ার সময় হাদিকে গুলি করা হয়। তদন্তকারীদের মতে, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিল; একজন গুলি ছুড়ে পালিয়ে যায়। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে নেয়া হয়েছিল, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তার মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাদি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের কড়া সমালোচক। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে হাদি একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। এছাড়া তার সংগঠনটি শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশে ভারতের প্রভাবের সমালোচনা করে আসছে।

শহিদ হাদি আগামী জাতীয় নির্বাচনে ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন। আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে...

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে...

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত...

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

Recent Comments