Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home বিনোদন মন্দিরে পূজা দিতে গিয়ে যৌন হয়রানি, গুরুতর অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর!

মন্দিরে পূজা দিতে গিয়ে যৌন হয়রানি, গুরুতর অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর!

বিনোদন ডেস্ক : মন্দিরে গিয়েছিলেন আশীর্বাদ নিতে। কিন্তু তাকে ফিরতে হয়েছে যৌন হয়রানির শিকার হয়ে। এমনকি আশীর্বাদের নামে তার ব্লাউজের মধ্যে ঢোকানো হয়েছে হাত। আর ধর্মীয় স্থানে এমন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান।

কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি এক পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে ন্যায়বিচারের দাবি তুলেছেন এই মুকুটজয়ী সুন্দরী।

নিজের বর্ণনায় লিশালিনি জানান, তিনি নিয়মিত পূজার অংশ হিসেবে মন্দিরে গিয়েছিলেন। সেখানে এক পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন। পরে তিনি যখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ওই পুরোহিত হঠাৎ করে তার গায়ে তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন।

অভিনেত্রীর অভিযোগ, এর পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ‘আশীর্বাদ’-এর অজুহাতে পুরোহিত তাকে পোশাক খুলতে বলেন। তিনি স্পষ্টভাবে আপত্তি জানালে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং হঠাৎ করেই তার পোশাকের ভেতর হাত ঢুকিয়ে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। পুরো ঘটনাকে ধর্মীয় আচার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি।

লিশালিনি আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি এর চেয়েও গুরুতর নির্যাতনের শিকার হয়েছেন, যা মানসিক আঘাতের কারণে প্রকাশ করতে তিনি এখনো প্রস্তুত নন।

ঘটনার পরপরই মালয়েশিয়ার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জানা গেছে, অভিযুক্ত পুরোহিত মন্দিরের স্থায়ী প্রধান পুরোহিত নন; তিনি অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

RELATED ARTICLES

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

মদ ছেড়ে এখন সবচেয়ে সুখী টম হল্যান্ড

বিনোদন ডেস্ক : মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments