Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল বিবিসির বিরুদ্ধে ৬১ হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের

বিবিসির বিরুদ্ধে ৬১ হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প— এডিট করা ক্লিপের মাধ্যমে ভিডিও তৈরি করে এমন কিছু বুঝিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর এ ঘটনায় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন ট্রাম্প। বাংলাদেশি অর্থে যা ৬১ হাজার কোটি টাকার সমান।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এই মানহানির মামলা করেন তিনি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হন। এতে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। এরমধ্যে বিবিসি একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এতে বোঝানো হয় ক্যাপিটাল হিলসে হামলার জন্য সমর্থকদের তিনি উস্কানি দিয়েছেন।

আর ওই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন ট্রাম্প।

বিবিসি তার কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা বলেছিল, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে প্রতিবেদনটি প্রকাশ করেছিল বিবিসি। এটি তাদের ‘প্যানারোমা’ ডকুমেন্টারিতে প্রকাশ করা হয়েছিল।

এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন।

ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানি একইসঙ্গে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments