Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home ইন্টারন্যাশনাল সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৬

সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৬

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্র সৈকতে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরো বেশ কয়েকজন আহত হন। ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যে নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়েছে। আহতদের মধ্যে আরো তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রথম দিনের হনুকা উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডাই বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়।

ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায়। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়। সেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য ছিল না।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন অন্তত ২৯ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে...

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, ইরানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সউদী আরব রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে...

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত...

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

Recent Comments