Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home ইন্টারন্যাশনাল নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে। এসব অভিযোগ থেকে রেহাই পেতেই এই ক্ষমার আবেদন করেন তিনি। আর তার এই আবেদনের বিরোধিতা করে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিরোধী নেতারাও এতে যোগ দেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনার আবেদনকে ঘিরে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের কাছে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। তেল আবিবে হওয়া রোববারের এই বিক্ষোভে অংশ নেন বিরোধী আইনপ্রণেতারাও। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেসেট সদস্য নাআমা লাজিমিসহ বেশ কয়েকজন বিরোধী নেতা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তারা হারজগকে নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা এসময় ইসরায়েলের চলমান রাজনৈতিক সংকটের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন।

এদিকে বহু বছর ধরে চলা নিজের বিচার শেষ করার জন্য প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর এই ক্ষমার আবেদন ইসরায়েলে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধী নেতা ইয়ায়ির লাপিদও আহ্বান জানান, নেতানিয়াহু অপরাধ স্বীকার না করলে এবং রাজনীতি থেকে অবসর না নিলে প্রেসিডেন্ট যেন কোনওভাবেই তাকে ক্ষমা না করেন।

এর আগে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনার আবেদন জমা দেন। তবে সেখানে কোনও অপরাধ স্বীকার করেননি তিনি। অথচ ইসরায়েলি আইনে ক্ষমাপ্রাপ্তির আগে অপরাধ স্বীকার করা বাধ্যতামূলক।

ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, হারজগ এই ‘গুরুত্বপূর্ণ’ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন। এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পক্ষে তিনি। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একইসঙ্গে বলেছেন, চাইলে বিচার প্রক্রিয়ার শেষ পর্যন্ত যেতে পারতেন, তবে ‘জাতীয় স্বার্থের’ বিবেচনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

এর আগে গত নভেম্বর মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় হারজগ স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমার জন্য তার কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

RELATED ARTICLES

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

Recent Comments