Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home খেলাধুলা ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা।

দোহায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে গতি ছিল দুই দলের খেলায়। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

বিরতির পরও ছিল একই চিত্র। সুযোগ ছিল, গোল নেই। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি সরাসরি খেলা টাইব্রেকারে নিয়ে যান। পেনাল্টির শুরুটা ছিল নিখুঁত।

প্রথম পাঁচটি শটেই দুটি দল গোল করল অনায়াসে। এরপরই নাটকীয়তা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটটা পোস্টের বাইরে পাঠিয়ে বসেন। কিন্তু ঠিক পর মুহূর্তেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট ঠেকিয়ে দলকে সমতায় ফেরান।

সাডেন ডেথে শেষ হাসি হাসে পর্তুগিজরাই। পর্তুগালের গোলের বিপরীতে ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট হয় লক্ষ্যভ্রষ্ট।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ ব্যবধানে হারিয়ে দেয় ইতালিকে। আগামী ২৭ নভেম্বর ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। একই দিনে ইতালির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

RELATED ARTICLES

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments