Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল জাপানে চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা, হতাহত ১১

জাপানে চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা, হতাহত ১১

অনলাইন ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে এক ব্যক্তি একটি চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা দিয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর চালককে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালে এই ঘটনায় ৮০ বছর বয়সী একজন ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও ২০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছের এবং এখনো অচেতন অবস্থায় রয়েছেন। বাকি নয়জন সামান্য আহত হয়েছেন।

আরেক সংবাদমাধ্যম নিপ্পন টিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৩৭ বছর বয়সী চালককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার জাপানে জাতীয় ছুটির দিন ছিল। তাৎক্ষণিকভাবে অন্যান্য বিবরণ পাওয়া যায়নি এবং পুলিশ এখনো এবিষয়ে অনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সূত্র: এপি

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments