Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home খেলাধুলা বিশ্বরেকর্ড থেকে ৫ অ্যাসিস্ট দূরে লিওনেল মেসি

বিশ্বরেকর্ড থেকে ৫ অ্যাসিস্ট দূরে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : কোনোভাবেই থামছে না লিওনেল মেসির জাদু। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এই আর্জেন্টাইন সুপারস্টার এবার এমএলএসের প্লে-অফে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তুলেছেন ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। আর সেই সঙ্গেই ফুটবল ইতিহাসে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন তিনি।

রোববার (৯ নভেম্বর) সকালে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ‘বেস্ট অব থ্রি’ সিরিজে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোল করেন মেসি এবং একটি অ্যাসিস্ট করেন সতীর্থ তাদেও আলেন্দোকে। আর এই অ্যাসিস্টই তাকে নিয়ে গেছে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪০০+ অ্যাসিস্ট ক্লাবে।

বর্তমানে অ্যাকটিভ ফুটবলারদের মধ্যে মেসির চেয়ে বেশি অ্যাসিস্ট নেই কারও। ইতিহাসে তার সামনে রয়েছেন কেবল হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেন্স পুস্কাস, যার অ্যাসিস্ট সংখ্যা ৪০৪। মাত্র পাঁচটি অ্যাসিস্ট দূরেই এখন সেই বিশ্বরেকর্ড।

৪০০+ অ্যাসিস্টধারীদের তালিকায় মেসির পরেই রয়েছেন যথাক্রমে পেলে (৩৬৯), জোহান ক্রুইফ (৩৫৮), থমাস মুলার (৩৫২), লুইস সুয়ারেজ (৩১৭) ও কেভিন ডি ব্রুইনা (৩১৬)।

এদিন ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দশম মিনিটে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথম গোল করেন মেসি। ৩৯তম মিনিটে বক্সের ভেতরে প্রথম টাচেই করেন দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে আলেন্দোর গোলেও মেসির ভূমিকা নিশ্চিত করে দেয় নতুন রেকর্ড।

এই জয়ের ফলে বেস্ট অব থ্রি সিরিজে ২-১ ব্যবধানে ন্যাশভিলকে বিদায় করে ইন্টার মায়ামি। এখন তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর।

রেকর্ডের মাত্র পাঁচ ধাপ দূরে দাঁড়িয়ে মেসি আবারও প্রমাণ করলেন, বয়স হলেও ক্লাস কখনো কমে না।

RELATED ARTICLES

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments