Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল ইতিহাসের সব্বোর্চ বেতনভুক্ত সিইও এখন ইলন মাস্ক

ইতিহাসের সব্বোর্চ বেতনভুক্ত সিইও এখন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য বেতন-ভাতা হিসেবে প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইলন মাস্কের জন্য প্রস্তাবিত এ বেতন-ভাতা প্যাকেজ নিয়ে ‘গণভোট’ অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে এমন অনুমোদন দেওয়া হয়েছে। এটি কর্পোরেট ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন চুক্তি বলে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ শতাংশ ভোটে এ প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ বেতন প্যাকেজ পেতে হলে আগামী ১০ বছরে কোম্পানিটির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্য পূরণ করতে হবে। এছাড়া কোম্পানির বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ৮ লাখ ৫০ কোটি হাজার মার্কিন ডলার করতে হবে। সভায় এমন ঘোষণার পর মাস্ক মঞ্চে উঠে নাচেন এবং বলেন, আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয় বরং একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি।

শেয়ারহোল্ডারদের এ সভায় টেসলার ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্পের কথা উল্লেখ করেছেন ইলন মাস্ক। তবে শেয়ারহোল্ডারদের মতে তার উচিত আবারও বৈদ্যুতিক গাড়ির মূল ব্যবসা পুনরুজ্জীবিত করার দিকে মনোযোগ দেওয়া। এছাড়া আরও কিছু বিষয় উল্লেখ করেছেন মাস্ক। এর মধ্যে অন্যতম হচ্ছে, এপ্রিল থেকেই দুই সিটের, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য টেসলার কারখানা তৈরির পাশাপাশি ইন্টেলের সঙ্গে সমন্বয় করার কথা বলেছেন মাস্ক।

আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো, ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন। এর প্রতিটি ধাপ পূরণে মাস্ক পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার। ফলে সব লক্ষ্য পূরণ না হলেও তিনি কয়েক দশক ডলারের সমপরিমাণ শেয়ার পেতে পারেন। যদি সব লক্ষ্য অর্জিত হয় তবে মাস্ক ১২ শতাংশ শেয়ার পাবেন যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার।

সম্প্রতি রাস্তায় রেড সিগন্যাল অমান্য করে দুর্ঘটনা ঘটানোর কারণে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তদন্ত করছে। তবে এমন সমালোচনা সত্তেও গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও এই বিশাল পরিমাণ বেতন প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের মতো বড় বড় বিনিয়োগকারীরা। কিন্তু টেসলা বোর্ড দাবি করেছে, মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments