Tuesday, June 2, 2026
Tuesday, June 2, 2026
Home বিনোদন ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!

ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!

বিনোদন ডেস্ক : ‘কিং’-এর প্রথম ঝলকে একেবারে নতুন অবতারে দেখা মিলেছে শাহরুখের। ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া, চোখে রোদচশমা- সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির নায়ক। সঙ্গে অ্যাকশনধর্মী সংলাপ- ‘কত খুন করেছি মনে নেই… শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে; বিশেষ করে শাহরুখের দুর্দান্ত লুক ও অ্যাকশন দেখে। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশ থেকেও শাহরুখভক্তদের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।

ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় অ্যাকশন ফিল্মের নির্মাতা তিনি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার গল্পে থাকছে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়। যেখানে শাহরুখের ঘোষণা স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’

RELATED ARTICLES

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০০ বিলিয়ন ডলার পাবে ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি আন্তর্জাতিক পুনর্গঠন কর্মসূচি তহবিল পেতে পারে তেহরান।...

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার...

মিয়ানমারের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

অনলাইন ডেস্ক : মিয়ানমারের শান রাজ্যের একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার দুপুরে চীনের...

Recent Comments