Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home বিনোদন হাঁটুর বয়সী যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকার

হাঁটুর বয়সী যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকার

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরেছে। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।

তবে দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন নতুন কানাঘুষো; হাঁটুর বয়সী যুবকের প্রেমে মজেছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন লেন্সবন্দি হয়েছে।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দু’জনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়।

মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে তারা একে-অপরকে ডেট করছেন। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল তারা।

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments