Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Home ইন্টারন্যাশনাল বিরোধীদের রক্ত ঝরিয়ে তানজানিয়াতে ফের ক্ষমতায় সামিয়া

বিরোধীদের রক্ত ঝরিয়ে তানজানিয়াতে ফের ক্ষমতায় সামিয়া

অনলাইন ডেস্ক : তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দ্বিতীয় মেয়াদে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। খবর বিবিসি

শনিবার (০১ নভেম্বর) সকালে দেশটির নির্বাচন কমিশনের প্রধান জ্যাকবস মওমবেগেলে ফল ঘোষণা করে বলেন, চামা চা মাপিনদুজি (সিসিএম) দলের প্রার্থী হিসেবে সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৯৮ শতাংশ পেয়েছেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোট ৩ কোটি ৭৬ লাখ ভোটারের মধ্যে প্রায় ৩ কোটি ২০ লাখ ভোট পড়ে। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮৭ শতাংশ।

অন্যদিকে আন্তর্জাতিক মহল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন চলাকালে এবং ফল ঘোষণার পর দেশজুড়ে সহিংসতায় শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই কঠিন হয়ে পড়েছে।

বিরোধী দল চাদেমার দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। আবার এক কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, অন্তত ৫০০ জনের মৃত্যুর ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে।

সরকার অবশ্য সহিংসতার খবর অস্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত জানিয়েছেন, কিছু বিচ্ছিন্ন এলাকায় সামান্য ঘটনা ঘটেছে, তবে নিরাপত্তা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তানজানিয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ে সহিংসতায় ব্যাপক হতাহতের ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ নিয়ে উদ্বেগ জানিয়েছে।

জানজিবারেও একই দিনে নির্বাচন হয়। সেখানে সিসিএমের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট হুসেইন মুইনি প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে বিরোধীরা সেখানে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ তুলেছে।

রাজধানী দার এস সালামসহ বিভিন্ন শহরে নির্বাচনের পর বিক্ষোভ হয়েছে। তরুণ বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলেন, পুলিশ ও ভোটকেন্দ্রে হামলা চালান। শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসু রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে আছেন। অপর প্রার্থী লুহাগা মপিনা প্রযুক্তিগত কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই তানজানিয়ার রাজনৈতিক দমননীতি ও বিরোধী নেতাদের নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল-ভোট স্বাধীন ও সুষ্ঠু হবে।

২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগাফুলির মৃত্যুর পর সামিয়া সুলুহু হাসান দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments