Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home ইন্টারন্যাশনাল ট্রাম্পকে সোনার মুকুট উপহার দিল দক্ষিণ কোরিয়া

ট্রাম্পকে সোনার মুকুট উপহার দিল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনার মুকুট উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার ঐতিহাসিক শহর কিয়ংজুতে ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সেখানেই দেশটির সর্বোচ্চ সম্মাননা পদত ‘অর্ডার অব মুগুংওয়া’ এবং সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা ট্রাম্পকে উপহার দেন তিনি।

উপহার পেয়ে খুশি হয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে ‘খুব বিশেষ’ কিছু এবং তিনি ‘এখনই’ এটি পরতে চান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, এই উপহার দুই দেশের মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়নের নতুন যুগ’-এর প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

জানা গেছে, এই মুকুটটি তৈরি করা হয়েছে প্রাচীন সিল্লা সাম্রাজ্যের রাজমুকুটের প্রতিরুপ। আসল সোনার মুকুটটি কোরিয়ার জাতীয় জাদুঘরের সংরক্ষিত আছে। এই মুকুটটি ৫৭ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কোরিয় অঞ্চল শাসন করা সিল্লা রাজবংশের ‘পবিত্র কর্তৃত্ব ও পরম শাসনের প্রতীক’ ছিল।

এরআগে এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার নীয় সময় পৌনে ১২টার দিকে দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলে পৌঁছান ট্রাম্প। সফরে কিয়ংজু শহরেই আগামীকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন ট্রাম্প।

সূত্র: সিএনএন, রয়টার্স

RELATED ARTICLES

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments