Tuesday, July 21, 2026
Tuesday, July 21, 2026
Home ইন্টারন্যাশনাল ‘মোদি দেখতে সুন্দর… খুনি’, বললেন ট্রাম্প

‘মোদি দেখতে সুন্দর… খুনি’, বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাকে আবার খুনিও বলেছেন তিনি।

এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের মধ্যকার চারদিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, পারমাণবিক শক্তিধর এ দুই দেশের যুদ্ধ তিনিই বন্ধ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি প্রথমে যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত-পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ বন্ধ না করলে ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি।”

“আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ। আর তারা ওইদিকে এগোচ্ছিল।”

“আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানাই, আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। আমরা চুক্তি করতে পারব না।”

“এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, ‘আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’ তারা আমাকে বলে, ‘না আমাদের যুদ্ধ করতে দিন’। তারা উভয়ই বলেছে, তারা শক্তিশালী লোক।”— বলেন ট্রাম্প।

ওই সময় মোদির আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, ‘না আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ আমি তখন বলি, ‘বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি?”

“এর প্রায় দুইদিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না?”— যোগ করেন ট্রাম্প

সূত্র: হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments