Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কমিউনিটি কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি খুন, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি খুন, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

অনলাইন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দরশন সিং সাহসি। এই হত্যার দায় স্বীকার করেছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাংয়ের সদস্য গোল্ডি ঢিলন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছে, মাদক ব্যবসায় জড়িত থাকা এবং গ্যাংকে অর্থ না দেওয়ায় সাহসিকে হত্যা করা হয়েছে। সূত্র: এনডিটিভি

পাঞ্জাবের লুধিয়ানা জেলার রাজগড় গ্রামের বাসিন্দা দরশন সিং সাহসি ১৯৯১ সালে কানাডায় অভিবাসন নেন। শুরুতে নানা ধরনের ছোটখাটো কাজ করলেও পরে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটি টেক্সটাইল রিসাইক্লিং কোম্পানি ‘ক্যানাম ইন্টারন্যাশনাল’-এর অংশীদারিত্ব কেনেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে তিনি বিশ্বখ্যাত কোম্পানিতে রূপান্তরিত করেন।

সাহসি ছিলেন ক্যানাম ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানটি স্বচ্ছ ও টেকসই ব্যবসায়িক মডেলের জন্য পরিচিত। কোম্পানিটি পুনর্ব্যবহার, ডাউনসাইক্লিং এবং যান্ত্রিক পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে বস্ত্র পুনরুদ্ধারে কাজ করে—প্রতিদিন প্রায় পাঁচ লাখ পাউন্ড টেক্সটাইল প্রক্রিয়া করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

প্রতিষ্ঠানটিতে বহু পাঞ্জাবি বংশোদ্ভূত কর্মী কাজ করেন এবং ভারতের গুজরাটের কাণ্ডলায়ও তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। ব্যবসার পাশাপাশি সাহসি নানা সামাজিক ও দাতব্য কাজে সক্রিয় ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, খুনিরা আগে থেকেই সাহসির জন্য ওত পেতে ছিল। ২৭ অক্টোবর সকালে সাহসি নিজের বাড়ির সামনে গাড়িতে উঠতেই রাস্তার অপর প্রান্তে অবস্থান নেওয়া অপর একটি গাড়ি থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়।

স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে অ্যাবটসফোর্ড পুলিশ গুলিবর্ষণের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা গুরুতর আহত অবস্থায় সাহসিকে উদ্ধার করে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সময় আশপাশের তিনটি স্কুলকে নিরাপত্তার স্বার্থে ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা দেওয়া হয়, তবে কোনো শিক্ষার্থী বা শিক্ষক আহত হননি।

পুলিশ জানিয়েছে, হত্যার তদন্ত চলছে এবং এটি সংগঠিত অপরাধের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments