Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home খেলাধুলা আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের শিরোপা-খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে আজ (২০ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মরক্কোর জয়ের নায়ক ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই করলেন দুটি গোল।

মরক্কোর জন্য এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর এবার তারা নতুন ইতিহাস লিখল। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো (প্রথমবার ১৯৮৩ সালে)। এর আগে-পরে মোট ছয়বার ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে ২০০৭ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে বল পজিশন ও আক্রমণে দাপট ছিল আর্জেন্টিনারই। তারা ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উত্তরসূরিরা গোলের জন্য মোট ২০টি শটও নেয়। কিন্তু মরক্কোর রক্ষণকে ভাঙতে পারেনি তারা। বিপরীতে, মরক্কো মাত্র ৪টি শট লক্ষ্য বরাবর রেখেই কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নেয়।

ম্যাচের শুরুতেই চমক দেখায় মরক্কো। ষষ্ঠ মিনিটে আচমকা আক্রমণে ডি-বক্সের মুখে গোলরক্ষককে একা পেয়ে শট করেন ইয়াসির জাবিরি। এ সময় গোলরক্ষক সান্তিনো বার্বির সঙ্গে তার সংঘর্ষ হয়। রেফারি প্রথমে ফাউল না দিলেও মরক্কো ‘গ্রিন কার্ড’ ব্যবহার করে ভিএআর রিভিউয়ের আবেদন করে।

রিভিউতে দেখা যায়, ফাউলটি ডি-বক্সের ঠিক বাইরে হয়েছে। ফলে পেনাল্টি না পেলেও হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন গোলরক্ষক। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। বাম পায়ের বাঁকানো উঁচু শটটি আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বিকে ফাঁকি দিয়ে আর্জেন্টিনার জালে জড়ায়।

পিছিয়ে পড়ে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও ২৮তম মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে। পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস থেকে বাম পায়ের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়াসির।

এরপর ব্যবধান কমাতে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা বারবার মরক্কোর রক্ষণে হানা দিলেও সেভাবে জোরাল কোনো আক্রমণ করতে পারেনি। বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিট দেয়া হয়। সেই সময় শেষ হওয়ার বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন মরক্কোর ফুটবলাররা এবং গ্যালারিতে শুরু হয় লাল জার্সির সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

RELATED ARTICLES

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments