Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Home ইন্টারন্যাশনাল আমরাই নিরস্ত্র করব, প্রয়োজনে সহিংসভাবে: হুঁশিয়ারি ট্রাম্পের

আমরাই নিরস্ত্র করব, প্রয়োজনে সহিংসভাবে: হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যদি হামাস তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের নিরস্ত্র না করে, তবে যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে সহিংসভাবে’ তাদের নিরস্ত্র করবে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও ‘কাজ এখনো শেষ হয়নি’, কারণ হামাস এখনো সব মৃত বন্দির দেহ ফেরত দেয়নি, যেমনটি তারা প্রতিশ্রুতি দিয়েছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,‘আমি হামাসকে বলেছি, ‘আপনারা অস্ত্র ছাড়বেন, তাই তো?’ তারা বলেছেন, ‘হ্যাঁ স্যার, আমরা অস্ত্র ছাড়ব।’- এটাই তারা জানিয়েছেন। তারা অস্ত্র ছাড়বে, না হলে আমরাই তাদের নিরস্ত্র করব।’ সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলে বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনের এমন সব বলা হয়েছে।

ট্রাম্প পরে স্পষ্ট করেন যে এটি সরাসরি হামাস নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত কথা নয়, বরং তার ‘মানুষদের মাধ্যমে’ বার্তা দেয়া হয়েছে। এখানে তিনি ইঙ্গিত করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার-এর দিকে।

গত সপ্তাহে উইটকফ ও কুশনার মিশরের শার্ম আল-শেখে হামাসের শীর্ষ আলোচক খালিল আল-হাইয়্যা-র সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা আশ্বাস দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকেও যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করবে এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়া তদারকি করবে।

ওয়াশিংটনের মধ্যস্থতায় করা সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এই চুক্তি অনুযায়ী, হামাস সোমবার পর্যন্ত বেঁচে থাকা ২০ বন্দিকে মুক্তি দেয়। একই সঙ্গে, মৃত সব বন্দির দেহ ফেরত দেয়ার কথাও ছিল, কিন্তু হামাস এখন পর্যন্ত মাত্র চারটি দেহ হস্তান্তর করেছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, অবরুদ্ধ অঞ্চলের ধ্বংসস্তূপে অনেক দেহ উদ্ধার করা কঠিন, এবং যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে কিছুটা সময় দিতে হবে।

ট্রাম্প বলেন,‘চুক্তির শর্তগুলো এখনও পুরোপুরি পূরণ হয়নি। মৃতদেহ ফেরত আসেনি। হামাস প্রতিশ্রুত দেহের সংখ্যাও ভুলভাবে উপস্থাপন করেছে।’

এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চান, যুদ্ধবিরতির সাফল্য এখনো অনিশ্চিত এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে। ট্রাম্পের এই বক্তব্য তার প্রশাসনের নতুন মধ্যপ্রাচ্য নীতির ইঙ্গিত দেয়, যেখানে ইসরায়েল ও হামাস উভয়কেই সমানভাবে জবাবদিহির আওতায় আনতে চায় যুক্তরাষ্ট্র। তবে ‘সহিংসভাবে নিরস্ত্র করার’ মন্তব্যটি গাজায় নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা।মার্কিন ঘনিষ্ঠ আরব মিত্ররা, বিশেষ করে কাতার ও মিশর- এখন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments