Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home প্রচার টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা...

টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

অনলাইন ডেস্ক : মেঘনা-গোমতী সেতুর টোল আদায় চুক্তিতে অনিয়মের মাধ্যমে প্রায় ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের শাসনামলের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি জমা হয় দুদক। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।

এজহারে বলা হয়েছে, ২০১৬ সালে পূর্বের টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র ১১২ কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০৯ কোটি টাকা।

মামলায় শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

এদিন, জাতীয় পার্টির নেতা ও সাবেক হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

RELATED ARTICLES

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা

অনলাইন ডেস্ক : জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার বিকাল ৫টায়...

৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসেনি, ভেঙে পড়ছে দেয়াল

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার ‘আদম ক্যাপ্স’ নামের একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন লাগার পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু, অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠক বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments