Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home স্বাস্থ্য বাংলাদেশের জন্য বড় সুযোগ

বাংলাদেশের জন্য বড় সুযোগ

অনলাইন ডেস্ক : ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গত ১ অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ সেপ্টেম্বর ঘোষণা করেছেন, আগামী ১ অক্টোবর থেকে তাঁর দেশে ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ভারতের ওষুধশিল্প মার্কিন বাজারের ওপর অনেক বেশি নির্ভরশীল। তাই এ সিদ্ধান্তের কারণে দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্টপ্রাপ্ত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব; যদি না কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদনের কারখানা তৈরি করছে। যদিও এর বিরোধিতা করে ‘ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অব আমেরিকা’। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পেরও অন্যতম রফতানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে?

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্যমতে, ২০২৪ সালে ২১ হাজার ২৬৬ কোটি ৭ লাখ ডলারের ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে যার পরিমাণ ছিল ১৩ হাজার ৯৪৩ কোটি ১০ লাখ ডলার। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান-পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষে গেল অর্থবছরে ১ কোটি ৮৮ লাখ ডলার মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থবছরের চেয়ে ৪৬ লাখ ডলার কম। তবে, ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে কোন নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন এ খাতের ব্যবসায়ীরা।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাহী সদস্য ওয়ান ফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধ বাংলাদেশ খুব একটা রফতানি করে না। তাই ওষধু শিল্পে শতভাগ শুল্ক আরোপে ভারত ও চীন যতটা প্রভাবিত হবে, বাংলাদেশ ততটা প্রভাবিত হবে না। যে কারণে এখনই আমাদের ক্ষতির সুযোগ নেই। বরং আমাদের জন্য ভালো হবে বলে উল্লেক করেন তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে যে উদ্যোগ নিয়েছে, এর মধ্যদিয়ে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতেও পারে।

চীন-ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলেই মত অর্থনীতিবিদদের। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ বিকল্প বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে। উচ্চশুল্কে ওষুধ কিনতে গেলে মার্কিন বায়ারদের চীন ও ভারতের তুলনায় বাংলাদেশ থেকে খরচ কম পড়বে।

RELATED ARTICLES

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে...

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments