Thursday, July 23, 2026
Thursday, July 23, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে চার্চে হামলায় নিহত ২, গুলিতে নিহত হামলাকারীও

যুক্তরাষ্ট্রে চার্চে হামলায় নিহত ২, গুলিতে নিহত হামলাকারীও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে মরমন গির্জায় গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ১০টা ৩৩ মিনিটে গির্জার পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনে এক সংবাদ সম্মেলনে জানান, নিহত হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড। তিনি পাশের শহর বার্টনের বাসিন্দা এবং সাবেক মেরিন কর্পস সদস্য। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে আহতদের চিকিৎসা চলছে। সাতজনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক।

ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায়, তারা শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করছে। লস অ্যাঞ্জেলেস শহরের উপাসনালয়েও বাড়ানো হয়েছে পুলিশের টহল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “খ্রিস্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

ঘটনার আগের দিন মরমন চার্চের প্রেসিডেন্ট রাসেল এম নেলসন মারা যান। তার বয়স হয়েছিল ১০১ বছর। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, নেলসন “শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন”।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments