Friday, June 5, 2026
Friday, June 5, 2026
Home কানাডা বন্ধ হচ্ছে কানাডার ‘’গ্রিনার হোমস লোন’’ কর্মসূচি

বন্ধ হচ্ছে কানাডার ‘’গ্রিনার হোমস লোন’’ কর্মসূচি

অনলাইন ডেস্ক : কানাডার ফেডারেল সরকার আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ‘কানাডা গ্রিনার হোমস লোন’ কর্মসূচির জন্য নতুন আবেদন গ্রহণ বন্ধ করতে যাচ্ছে। জ্বালানি সাশ্রয়ী সংস্কার—যেমন উন্নত ইনসুলেশন, জানালার পরিবর্তন, হিট পাম্প স্থাপন_ উদ্দীপনায় চালু হওয়া এই কর্মসূচি বন্ধের ঘোষণা ইতিমধ্যে অংশগ্রহণকারী গৃহস্বামীদের কাছে ই–মেইলে জানানো হয়েছে। সরকার জানিয়েছে, কর্মসূচিটি “সফল” হলেও বরাদ্দকৃত তহবিল “শিগগিরই শেষ হয়ে যাবে।” ফলে নির্ধারিত সময়ের আগে আবেদন করলেও অনেকেই লোন পাবেন না।

২০২১ সালের মে মাসে চালু হওয়া এই কর্মসূচির আওতায় ৫,০০০ থেকে ৪০,০০০ ডলারের সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে, যার জন্য সংস্কারের আগে ও পরে মূল্যায়ন বাধ্যতামূলক ছিল। এখন পর্যন্ত ১২০,০০০টির বেশি লোন অনুমোদিত হয়েছে, যার মোট পরিমাণ ২.৯ বিলিয়ন ডলার।

এনার্জি থিংক-ট্যাংক ‘এফিশিয়েন্সি কানাডা’র নীতিকৌশল পরিচালক ব্রেন্ডান হ্যালি বলেন, “এভাবে হঠাৎ কর্মসূচি বন্ধ করা ব্যবসায়িক কার্যক্রমে বিঘœ ঘটায়, দক্ষ শ্রমিকদের চাকরি হারায় এবং ভোক্তাদের আস্থায় চরম আঘাত করে।”

তার মতে, এই লোন কর্মসূচি শুধু পরিবেশগত লক্ষ্য পূরণে নয়, বরং মধ্যবিত্তের জন্য জ্বালানি খরচ কমানো ও কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল।

এর আগে সরকার ‘কানাডা গ্রিনার হোমস গ্রান্ট’ বন্ধ করে দেয়, যা সংস্কার খরচে সর্বোচ্চ ৫,০০০ ডলার অনুদান দিত। তখন বলা হয়েছিল, লোন কর্মসূচি চালু থাকবে। হ্যালি বলেন, “যদি লোনও বন্ধ হয়ে যায়, তাহলে মধ্যবিত্ত কানাডীয়দের জন্য আর কোনো ফেডারেল সমাধান থাকবে না।”

সরকার জানিয়েছে, ‘কানাডা গ্রিনার অ্যাফোর্ডেবল হাউজিং’ ও ‘অয়েল টু হিট পাম্প অ্যাফোর্ডেবিলিটি’ কর্মসূচি চালু থাকবে। তবে এগুলো মূলত নি¤œআয়ের পরিবার ও নির্দিষ্ট আবাসন প্রকল্পের জন্য প্রযোজ্য।

অন্যদিকে, গ্রান্ট কর্মসূচির বিকল্প হিসেবে নতুন একটি উদ্যোগ চালু করা হয়েছে, যা বর্তমানে শুধু ম্যানিটোবায় সীমিতভাবে কার্যকর এবং নি¤œআয়ের পরিবারের জন্য প্রযোজ্য।

২০২৫ সালের ফেডারেল নির্বাচনে লিবারেল প্ল্যাটফর্মে হিট পাম্প ও জ্বালানি সাশ্রয়ী সংস্কার সহজ করার প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের জন্য। এছাড়া বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে ভোক্তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে সহায়তা করার সুযোগ তৈরির কথাও বলা হয়েছিল।
তবে বাস্তবে কর্মসূচি বন্ধের এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা রক্ষা না হলে, ভোক্তা আস্থা ও পরিবেশগত লক্ষ্যÑ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
সূত্র : সিবিসি নিউজ

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো ইউক্রেন সহায়তা বিল, চাপে পড়ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা এবং রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি বিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের...

কংগ্রেসে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরান যু্দ্ধ নিয়ে নিজ দেশেইর কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হলো...

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

Recent Comments